গুচ্ছ কবিতাভজন বিশ্বাস
ভজন বিশ্বাস
পেশায় শিক্ষকতার সাথে যুক্ত। শুন্য দশকের শেষের দিকে লেখালেখির অভ্যাস শুরু করেন। ছোটো কাগজের বাইরে সেভাবে লেখেননি কখনো। প্রকাশিত বই 'কলমি ঘাসের রুমাল' (শহরতলি, ২০২৩) ।
কবিতা
১।
কবিতার ভিতর বিষন্ন রংমেঘলা
হাতে হাত রাখি
স্মৃতির -
সকাল রাত্রি
২।
মাঝে মাঝে মন খারাপ হয়একলা রেলিং
যতবার প্রিয় বলতে চেয়েছি অক্ষর ভেঙে ফুটপাথ –
৩।
কথা নয়মা
ছায়া হওয়ার আগেই ইচ্ছে ঘুমিয়ে পড়ে
ফিকে হয়ে রাস্তায় নেমে আসি
৪।
হলুদ কালো ডোরাকাটা
হাতে হাতে শব্দ করি জল ছুড়ে মারি
৫।
পাড়ায় বৈঠক হয়, হাতে হাতে তুলে দেওয়া হয়, ত্রিপল গুড় চিড়ে মুড়িখোকার হাতের পেনসিল
মন্ত্রী নামেন
ফোনের ক্যামেরায় জল থইথই
৬।
লিখতে লিখতে রান্না ঘরে যাইগ্যাস জ্বালি
৭।
এক এক করে সব খুলে রাখিজানালার পর্দা বালিশের ওয়ার
ভুলেরও
৮।
পুড়ে পুড়েএই সিদ্ধান্তে আসা হল
এই যে মায়া নামক সম্পর্ক বা সম্পর্ক নামক রিয়্যালিটি শো
একজন ঈশ্বর থাকেন
আমিও
৯।
এই লাইনগুলো যখন লিখি, রাত ১১.৪৮ মিনিটগাছের পাতায় টুপটাপ জ্যোৎস্না ঝরে পড়ে
কোথাও পাখি ডাকে না
এরপর কিছুই আসছে না দেখে
রুটি ছিঁড়ে দিতে গিয়ে দেখি চাঁদের রক্ত লেগে আছে হাতে –
১০।
প্রিয় বলে লিখিনি কিছুইকাঁচ শহরে
গাছের কোনো অভিমান নেই
আর–




0 মন্তব্যসমূহ